সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ১ শতাংশ ভোটারের সমর্থনের বিধান বাদ দেওয়া, দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করা, এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবগুলো নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তুলে ধরা হয়।