বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। ২০১৯ সালে বুয়েটের হলে পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। বিচারিক আদালতের রায় পর্যালোচনা শেষে হাইকোর্ট আজ এ রায় দেয়। দ্রুত রায় কার্যকরের আহ্বান জানিয়েছে আবরারের পরিবার।