রমজানে অপরাধ বৃদ্ধি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান জোরদার করা হবে, তবে ব্যবহার করা হবে না 'ডেভিল হান্ট' নামটি। ছিনতাই, জাল টাকা, ও ডাকাতি ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে ডিএমপি। মানবাধিকার লঙ্ঘন রোধে সতর্কতা ও আর্থিক প্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তা বিধানেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।