বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আজ (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে। বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নাম ঘোষণা করা হতে পারে। সংগঠনটি সম্পূর্ণ স্বতন্ত্র থাকবে এবং ‘স্টুডেন্টস ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছেন সমন্বয়করা।