জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ছাত্র-জনতার আন্দোলনে বিক্ষোভকারীদের ভয় দেখাতে এবং সম্ভবত বেআইনি বলপ্রয়োগে আইনশৃঙ্খলা বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে। কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের স্বীকারোক্তি মিললেও গুলির তথ্য নিয়ে নিশ্চিত নয় কমিশন। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় গুলি ছোড়ার প্রমাণ পাওয়া কঠিন ছিল বলে জানায় মানবাধিকার কমিশন।