শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর প্রমাণ পাওয়া গেছে জাতিসংঘের প্রতিবেদনে। বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার গ্রেপ্তার ও নির্যাতনের নির্দেশনার দেওয়ার তথ্য উঠে এসেছে। বিচারপ্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহির সুপারিশ করেছে জাতিসংঘ। পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত না হলে আন্তর্জাতিক সহযোগিতা সীমিত রাখার হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর।