২০১৮ সালের বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বেনজীর আহমেদ ও আছাদুজ্জামান মিয়াসহ ১০৩ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।