মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, "ইউক্রেন হয়তো একদিন রাশিয়া হয়ে যেতে পারে।" ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিউনিখ সিকিউরিটি সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সাক্ষাৎ করবেন। প্রায় তিন বছরের যুদ্ধ বন্ধের আহ্বানে ট্রাম্প ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের বিনিময়ে মার্কিন সহায়তার কথা বলেন। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বিশেষ দূত কিথ কেলগ'কে পাঠানোর ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।