বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে দলের নেতৃত্ব নিতে পারেন বলে জানিয়েছে দল দুটি। দলের নাম, প্রতীক ও আনুষ্ঠানিক আত্মপ্রকাশের তারিখ নিয়ে আলোচনা চলছে। তবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমও চলবে।