প্যারিসের এআই শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপেক্ষা করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোদি করমর্দনের জন্য হাত বাড়ালেও এড়িয়ে যান ম্যাকরন। ঘটনাটি কূটনৈতিক অবজ্ঞা নাকি অনিচ্ছাকৃত তা নিয়ে চলছে বিতর্ক।