ইলন মাস্ক তার সরকারী দক্ষতা বিভাগের ব্যয় সংকোচন নীতিকে স্বচ্ছ দাবি করেছেন। তবে এর গোপনীয়তা নিয়ে চলছে বিতর্ক। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তিনি সরকারি দপ্তরে দুর্নীতির অভিযোগ তুললেও তার কোনো প্রমাণ দেননি। সংস্থাটি গোপনভাবে সরকারি কর্মকর্তাদের সরিয়ে সংবেদনশীল ডেটা অ্যাক্সেস করছে বলে অভিযোগ করছেন সমালোচকরা। মাস্ক তার সংশ্লিষ্টতা অস্বীকার করলেও, সংস্থাটিতে তার ভূমিকা অনেকটাই গোপন রাখা হয়েছে।
ট্রাম্পের সঙ্গে হাজির হয়ে সরকারী দক্ষতা বিভাগের স্বচ্ছতার দাবি করলেন মাস্ক
সূত্র: The Guardian

যুক্তরাষ্ট্র




