পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থার্টি ফার্স্ট নাইটে পটকা, বাজি ও ফানুস ওড়ানোকে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর ও বিধিবহির্ভূত কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে এবং এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। এছাড়া এ বিষয়ে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। অতিরিক্ত শব্দ ও বায়ুদূষণের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সমস্যা হতে পারে। উল্লেখ্য  শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর অধীনে এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং আইন ভাঙলে শাস্তির বিধান রয়েছে।