ছিনতাই-ডাকাতির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে রাজধানীতে। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই, মোহাম্মদপুর ও হাজারীবাগে ডাকাতির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে ঢাবি শিক্ষার্থীরা। সোমবারের মধ্যে তার পদত্যাগের আলটিমেটাম দেন তারা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগের দাবি নাকচ করে পরিস্থিতি উন্নয়নের আশ্বাস দিয়েছেন।