জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকা, মাসিক ভাতা এবং চাকরি দেওয়া হবে, তবে এটি নতুন কোটা হিসেবে নয় বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তাদের যে চাকরির কথা বলা হয়েছে তা কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নয়। পাশাপাশি গুরুতর আহতদের মাসিক ভাতা দেওয়া হবে। তিনি আরও বলেন, তারা সম্মান ও মর্যাদা চায়, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন রাষ্ট্রের দায়িত্ব।