বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রোগ্রামার (নবম গ্রেড) পদের ব্যবহারিক পরীক্ষায় (স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্ট) কোনো প্রার্থী পাস করেননি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৩ সালের ২ আগস্ট এই পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং ১১ সেপ্টেম্বর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।