দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রায় শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি সচিবালয়ে যেতে পারেনি। পুলিশি বাধায় সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যায় তারা। আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রায় শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধা
সূত্র: The Daily Star Bangla

সারাদেশ




