স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ৫৭৯ কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে নীতিমালায় বলা হয়েছে, ‘একমাত্র সর্বশেষ পন্থা’ হিসেবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। উপপরিচালক থেকে উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা ৯ মিমি সেমি অটোমেটিক টি-৫৪ পিস্তল পাবেন। মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তার, আত্মরক্ষা বা সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে গুলিবর্ষণের সিদ্ধান্ত নিতে পারবেন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে গুলি করার আগে বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না।