বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা নিষ্পত্তি হওয়ায় তাদের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত হলে বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। এছাড়া, ছায়া সংসদে সভাপতিত্বকারী হাসান আহমেদ চৌধুরী কিরণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।