জাতিসংঘে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিন্দার ইউরোপীয় প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও নিরাপত্তা পরিষদে নিজের উত্থাপিত প্রস্তাব সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে রাশিয়ার কোন ধরণের সমালোচনা করা হয়নি। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইউরোপীয় মিত্রদের সঙ্গে টানাপোড়েন বাড়িয়েছে। এটি যুদ্ধ ও বৈশ্বিক জোট নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের।