কঙ্গোতে মানবিক সংকটের কারণে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এম টুয়েন্টি থ্রি (M23)। সরকারি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে ৯০০ জন। ৩ লাখ মানুষ হয়েছে বাস্তুচ্যুত। পর্যাপ্ত ঔষধ সরবরাহ না থাকায় বিভিন্ন রোগের বিস্তার নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। দেশটির খনিজ সম্পদ লুটের অভিযোগ থাকলেও তা অস্বীকার করেছে রুয়ান্ডা। সংকট সমাধানে সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে আঞ্চলিক নেতারা।
কঙ্গোতে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী M23
সূত্র: The Guardian

সারাবিশ্ব




