অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে ব্যর্থ হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছে সিপিডি। সংস্থাটি বলছে অন্তর্বর্তী সরকারের সময়ে বিনিয়োগ কমেছে, মূল্যস্ফীতির চাপে জনজীবন কষ্টকর হয়ে উঠেছে। সরকার পরোক্ষ কর বাড়ালেও রাজস্ব আদায়ে উন্নতি হয়নি। বিদ্যুৎ ক্রয়চুক্তি উন্মুক্ত হয়নি পাশাপাশি ২৮ বিদ্যুৎকেন্দ্রের তথ্য দেয়নি সরকার। এছাড়াও দ্রুত নির্বাচনের পক্ষে মত দিয়েছে সংস্থাটি। সিপিডি বলছে, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনীতির উন্নতি সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি: সিপিডি
সূত্র: Prothom Alo

অর্থনীতি : বাংলাদেশ




