আজ শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’শীর্ষক জাতীয় সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার, ঐক্য এবং নির্বাচন গুরুত্বপূর্ণ, তবে আগে মানুষের স্বস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা, খাদ্য ও চাকরির নিশ্চয়তা না দিয়ে সংস্কার করা যাবে না। সর্বজনীন মানবাধিকার নিশ্চিত করতে হবে এবং গার্মেন্টস শ্রমিকের বেতন, কৃষকের ফসলের দাম, যুবসমাজের কর্মসংস্থান নিয়ে আলোচনা করতে হবে। তিনি আরও বলেন, প্রশাসনিক সংস্কারের পাশাপাশি দেশের ভিত্তি নিয়ে আলোচনা প্রয়োজন। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা হলেও সাধারণ মানুষের জন্য কোনো ভাতার প্রচলন নেই। লুণ্ঠনের মাত্রা ভয়ংকর এবং অর্থনৈতিক পরিস্থিতি ঠিক করতে হবে।
সংস্কার বড় স্বপ্ন, নির্বাচনেও যেতে হবে, আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য
সূত্র: Prothom Alo

test5




