সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর অবশেষে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশের অনুমতি পেয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস পেয়ে সাংবাদিকরা সোমবার সকাল থেকে সচিবালয়ের ১ নম্বর গেটে অবস্থান নেন। পূর্ববর্তী আশ্বাস অনুযায়ী, সোমবার দুপুর ২টায় তারা সচিবালয়ে প্রবেশের অনুমতি পান। এর আগে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের অস্থায়ী পাসের মাধ্যমে প্রবেশের আশ্বাস দেন।