শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, ইসরাইলের আগ্রাসনে গাজার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে। ইসলামাবাদের এক সম্মেলনে তিনি জানান, গাজার ৯০ শতাংশেরও বেশি স্কুল ধ্বংস করেছে ইসরাইল। এছাড়া, তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে আহ্বান জানান তিনি।