এপ্রিলের ৪ তারিখ ব্যাংককে বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী মোদি। সেখানে তাদের আনুষ্ঠানিক বৈঠক হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে। তবে এটি দুই দেশের সরকারের সিদ্ধান্তের বিষয়। বিমসটেক সম্মেলনের আগে বা পরেও তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। গত সেপ্টেম্বরে বিমসটেক সম্মেলন হওয়ার কথা থাকলেও থাইল্যান্ডের অভ্যন্তরীণ সমস্যায় তা স্থগিত হয়ে যায়।
এপ্রিলের প্রথম সপ্তাহে ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা
সূত্র: Jamuna TV

বাংলাদেশ-ভারত ইস্যু




