রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে কোনো সমাধান ছাড়াই বেরিয়ে গেছেন রানিং স্টাফ নেতারা। পেনশন ও আনুতোষিক সুবিধা নিয়ে জটিলতার সমাধান না হওয়ায় তারা কর্মবিরতিতে অনড়। ফলে সোমবার মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল সচিব জানান, আলোচনা অব্যাহত আছে এবং সমাধানের প্রচেষ্টা চলছে।