নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর গাড়িকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে সন্ত্রাসীরা। আত্মরক্ষায় ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে যৌথবাহিনী। ঘটনাস্থল থেকে নবীর উদ্দিন ও ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ছয়টি ধারালো অস্ত্র, আটটি গুলি ও ২০টি ককটেল উদ্ধার করা হয়। এসময় ৩০-৩৫ সন্ত্রাসী পালিয়ে যায়। তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।