গতকাল সোমবার (২ ডিসেম্বর) ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা হামলা চালিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে 'দুঃখজনক' উল্লেখ করে বিবৃতি দিয়েছে এবং কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তির নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ এই হামলাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে।
আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ঢাকার কড়া প্রতিবাদ
সূত্র: Prothom Alo

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ঢাকার কড়া প্রতিবাদ!




