আজ সকালে রাজধানীর চারটি থানা ও চেকপোস্ট পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। থানাগুলো হলো, তেজগাঁও, ধানমন্ডি, শাহবাগ এবং নিউমার্কেট। পরিদর্শনকালে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও তৎপর থাকারও নির্দেশ দেন তিনি। রমজানে রাজধানীতে নিরাপত্তা জোরদারে শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
সূত্র: BSS NEWS

সারাদেশ




