অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচারকাজ আগামী বিজয় দিবসের আগে সম্পন্ন করা হবে। তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব।

আওয়ামী লীগ সরকারের আমলে চারটি বড় ধরনের মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, যার বিচারকাজ চলছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদনের আগে সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং কম্পিউটারভিত্তিক অপরাধগুলো আইনে রাখা হবে। আইন মন্ত্রণালয় সব গায়েবি মামলা প্রত্যাহার করতে পারবে না, তবে বিচারিক পর্যায়ে আসা মামলাগুলো প্রত্যাহার করা সম্ভব।