রমজান ও পাসওভারকে ঘিরে গাজা যুদ্ধবিরতি ছয় সপ্তাহের জন্য বাড়িয়েছে ইসরায়েল। এই মেয়াদে হামাসের হাতে আটক অর্ধেক বন্দিকে মুক্তির প্রস্তাব থাকলেও এখনো সাড়া দেয়নি হামাস। চুক্তির দ্বিতীয় ধাপের জন্য নিশ্চয়তা চাইছে দলটি। এই যুদ্ধবিরতি ১৫ মাসের সংঘর্ষের ইতি টানলেও স্থায়ী সমাধানের আলোচনা শুরু হয়নি এখনও।