ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের পর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। অবজার্ভারের অপিনিয়াম জরিপে দেখা গেছে, এখন ৩০% ভোটার বিদেশি হুমকি মোকাবিলায় লেবার পার্টিকে কনজারভেটিভদের চেয়ে বেশি পছন্দ করছেন। স্টারমারের নেতৃত্বের রেটিংও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে জরিপের ৬০% ভোটার ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেননি।