রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাশিয়ার প্রতি ভিসা পদ্ধতি সহজীকরণসহ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন বঙ্গভবনে পরিচয়পত্র পেশের সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার কথা বলেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং খাদ্য নিরাপত্তা নিয়ে দুই দেশকে একত্রে কাজ করার আহ্বান জানান।