সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক ডাব্বর লাংকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাতে সিলেট সীমান্তের ১২৭২/৬ পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়। ডাব্বর লাং ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার বাসিন্দা। বিজিবি তাকে ভারতীয় ২৫ গ্রাম অ্যাডানক মেডিসিনসহ আটক করে এবং পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।