কারাগার থেকে মুক্তি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। সিউল আদালত মুক্তি দিলেও আটক ছাড়াই বিদ্রোহের অভিযোগে বিচার সম্মুখীন হতে হবে তাকে। সামরিক আইন জারির জন্য বিদ্রোহের অভিযোগে দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে তার। সাংবিধানিক আদালত রায়ের উপর নির্ভর করছে ইউন সুক ইউলের ভাগ্য। তার বিচারকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক বিভাজন ও বিক্ষোভ চলমান রয়েছে।