ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে বাইডেন প্রশাসনের অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছেন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে যুক্তরাষ্ট্র আইসিসি-র সদস্য নয়। রিপাবলিকানরা আইসিসির ওপর নিষেধাজ্ঞা চাইলেও মঙ্গলবার তা আটকে দেয় ডেমোক্র্যাটরা।
প্রথম বিদেশি নেতা হিসেবে নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
সূত্র: The Guardian

যুক্তরাষ্ট্র




