সরকারি কর্মকর্তারা শাসকের মত আচরণ করেন বলে মনে করেন ৬৬% মানুষ এবং ৮০% মানুষ মনে করেন প্রশাসন সাধারণ মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ নয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি জরিপে উঠে এসেছে এমন তথ্য। জানা গেছে, দুর্নীতি, ঘুষ এবং অকার্যকারিতা জনপ্রশাসনের প্রধান সমস্যা। আর ৯৬% মানুষের মতে প্রশাসনে স্বচ্ছতার অভাব রয়েছে। প্রশাসনিক দক্ষতা, জবাবদিহিতা ও জনগণমুখী শাসনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।