গাজীপুরের দাক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার পর থেকে আতঙ্কে ঘর ছাড়ছেন বাসিন্দারা। পুলিশি ধরপাকড়ের ভয়ে এলাকায় বিরাজ করছে সুনসান নীরবতা। বাসিন্দারা না থাকায় অধিকাংশ বাড়িতে ঝুলছে তালা। মসজিদেও তালা দেওয়া হয়েছে। এমনকি কেউ নামাজ পড়তেও যাচ্ছেন না। ভয় আর অজানা শঙ্কায় একপ্রকার জনশূন্য এলাকাটি।