১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণকে টেকসই করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মেরিন ফিশারিজ রুলস, ২০২৩ অনুযায়ী সকল মাছ ধরার নৌযানের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।