গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ্যালেক্স কাউন্টসের লেখা ‘স্মল লোনস, বিগ ড্রিমস’ বইয়ের এশীয় সংস্করণ এবারই প্রথম অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। বইটিতে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের বিকাশ এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর ভূমিকা তুলে ধরা হয়েছে। ইউপিএল প্রকাশনীর স্টলে বইটি সহ ড. ইউনূসের অন্যান্য বইও পাওয়া যাচ্ছে।