বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে ভারতের মন্তব্যের প্রতিক্রিয়ায় আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না এবং একই ধরনের প্রত্যাশা রাখে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত-অনভিপ্রেত: পররাষ্ট্র মন্ত্রণালয়
সূত্র: The Daily Star Bangla

রাজনীতি : বাংলাদেশ




