ঠান্ডায় হাজারো গৃহহীন মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তাবু দেওয়ার আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। ত্রাণ বাধাগ্রস্ত করার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে তারা। চুক্তি অনুযায়ী গাজায় ৬০,০০০ ট্রেইলার ও ২,০০,০০০ তাবু পাঠানোর কথা ছিলো। মার্চে মেয়াদ শেষ হতে হওয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।