বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বিচার, বাংলাদেশে ভারতের আধিপত্যের অবসানসহ ৩টি দাবি ঘোষণা করেছেন। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি ঘোষণা করেন তিনি। দাবিগুলো হলো: আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতির চূড়ান্ত অবসান, ভারতীয় আধিপত্যবাদের অবসান এবং সাম্য ও ইনসাফের সমাজ গঠন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ৩১ ডিসেম্বর মুজিববাদী ’৭২-এর সংবিধানের কবর রচিত হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে।
আওয়ামী রাজনীতি নিষিদ্ধসহ ৩ দাবি ঘোষণা হাসনাত আব্দুল্লাহর
সূত্র: The Daily Campus

test5




