রাজধানীর নিউ মার্কেট এলাকার একটি ছাত্রীনিবাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনিকা মেহেরুন্নেসা সাহির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমঘটিত মানসিক নির্যাতনের কারণে এই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন বুটেক্সের এক ছাত্রকে আটক করা হয়েছে। আনিকার সহপাঠীরা জানিয়েছেন, ওই ছাত্রের মানসিক নির্যাতনেই আনিকা চরম এই সিদ্ধান্ত নিয়েছেন। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।