শিগগিরই গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো ও স্লোগান চূড়ান্ত করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১৭টি শাখা গঠনের পাশাপাশি ২০০-এর বেশি সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনা করছে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ের জন্য স্থান খোঁজা হচ্ছে বলেও জানানো হয়েছে। গণতান্ত্রিক নীতিতে রাষ্ট্র পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি।