আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালিত হবে। গত রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর আক্রমণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযান সম্পর্কে বিস্তারিত আগামীকাল জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।