অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন শেষে আজ সোমবার ঢাকার কাছের একটি রিসোর্টে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হবে। এর আগে রবিবার হয়েছে গায়ে হলুদ। দুই পরিবারের সদস্যসহ শোবিজের তারকারাও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। তবে ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।