রাজধানীতে অনুষ্ঠিত বাইফার পঞ্চম আসরে আজীবন সম্মাননা পেয়েছেন সুচন্দা ও সাবিনা ইয়াসমীন। জুরি বোর্ডে সেরা চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’, অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জনপ্রিয় বিভাগে সেরা নিশো ও সাবিলা নূর। ওটিটিতে মোশাররফ করিম এবং সংগীতে কনা-কোনাল শ্রেষ্ঠত্ব পেয়েছেন। ২৯টি বিভাগে পুরস্কারসহ অনুষ্ঠানে শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’-র ট্রেলার উন্মোচন করা হয়।