১৮ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হবে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫’। টলিউডে কাজ করা বাংলাদেশি অভিনয়শিল্পীরা এবারও মনোনয়ন পেয়েছেন। সমালোচক বিভাগে সেরা অভিনেতার মনোনয়নে আছেন চঞ্চল চৌধুরী (‘পদাতিক’) ও মোশাররফ করিম (‘হুব্বা’)। সেরা অভিনেত্রী বিভাগে ‘ভূতপরী’ সিনেমার জন্য মনোনীত হয়েছেন জয়া আহসান।