বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন, সরকারে বসে দল গঠন করলে তা মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকার ব্যবস্থা না নিলে জনগণের আস্থা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের কথা উল্লেখ করে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে স্বাগত জানান। তবে সরকারি সুবিধা নিয়ে দল গঠনের বিরোধিতা করেন বিএনপি মহাসচিব।